Main Menu

সিলেট মহানগরীতে দশটি বৈধ পশুর হাট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আর কয়েকদিন পরই মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। পশু কোরবানির মধ্য দিয়ে সৃষ্টিকর্তার জন্য উৎসর্গের উদারতা প্রকাশ করবেন সামর্থবান মুসলমানরা। এ উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেটে চলছে পশু বিক্রি। তবে সিলেট মহানগরীতে মাত্র ১০টি হাট বৈধতার অনুমতি দিয়েছে সিলেট মহানগর পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জানান, সিলেট মহানগর পুলিশের কোতয়ালী থানাধীন একমাত্র বৈধ গরুর হাট হলো কাজির বাজার পশুর হাট।

এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান মসজিদ সংলগ্ন মাঠকে বৈধ পশুর হাট নির্ধারন করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানায় লালাবাজার পশুর হাট, কামাল বাজার হাট, নাজির বাজার পশুর হাটকে বৈধতা দেওয়া হয়েছে। মোঘলাবাজার থানাধীন বৈধ হাটগুলো হচ্ছে রেঙ্গা হাজীগঞ্জ, জালালপুর পশুর হাট, রাখালগঞ্জ বাজার পশুর হাট ।

শাহপরাণ থানাধীন পীরের বাজার পশুর হাট ও ৪ নং খাদিম পাড়া ইউনিয়ন পরিষদের মাঠ পশুর হাট হিসেবে বৈধতা দেওয়া হয়।
এ সব বৈধ পশুর হাটে জাল নোট সনাক্তের জন্য পুলিশের বুথে মেশিন থাকবে।

Share





Related News

Comments are Closed