মিসকোট করবেন না: সংবাদিকদের প্রতি প্রধান বিচারপতি
বৈশাখী নিউজ ডেস্ক: আদালতে মামলার শুনানিকালে প্রধান বিচারপতি ও আইনজীবীর মধ্যে প্রশ্নোত্তরের সময় তাকে ‘মিসকোট’ বা ভুলভাবে উদ্ধৃত যাতে করা না হয় সেজন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন নামক আইন বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘‘আপনাদের কাছে আমার একটা আবেদন। আমি প্রকৃতপক্ষে কোনও ‘ইয়ো’ করি না। আপনারা আমাকে অনেক ‘ইয়ো’ করছেন। কিন্তু একটুও মিসকোট করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি কোর্টে যা বলি কিছু ‘ডিস্ট্রোটেড ইয়ো’ করা হয়। এতে আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা যাতে আমাকে না পড়তে হয়।’’
‘আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনও কিছু বলা সম্ভব না। তবে বিচারক হিসেবে কোনও মামলার শুনানির সময় আইনজীবীকে একটা প্রশ্ন করতে পারি। এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কি কারণে কোন উদ্দেশ্যে না বুঝে এটা (উদ্ধৃত) করাটা অনেক সময় ভুলভ্রান্তি হতে (সৃষ্টি করতে) পারে। এটা একটু খেয়াল রাখার অনুরোধ করেন প্রধান বিচারপতি।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed