Main Menu

সিলেটে ব্যবসায়ী নেতা তুরণ মিয়ার ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি, সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি, সদর দক্ষিণ নাগরিক কমিটির আহবায়ক, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তুরণ মিয়া আর নেই। (ইন্না—রাজিউন)।

বুধবার দিবাগত রাত সোয়া ১টায় তিনি ইন্তেকাল করেন । তার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বেলা ২টায় দক্ষিন সুরমার বদিকোনাস্থ নবারুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আলহাজ্ব তুরণ মিয়ার বাড়ি দক্ষিণ সুরমার বদিকোনা গ্রামে।

Share





Related News

Comments are Closed