হবিগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।
সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের ওয়াব উল্লাহর ছেলে জসিম মিয়া ও আব্দুল আলীর ছেলে নূরুল আমিন।
মামলার অপর আসামী কারবারী উল্লাহর মেয়ে রুহেনা বেগমকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, উপজেলার নিয়ামতপুর গ্রামের গৌরমনি সরকারের ১৪ বছর বয়সী মেয়ে ২০১৫ সালের মার্চ মাসে প্রথমরেখ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। ৪ এপ্রিল সন্ধ্যা রাতে জসিম ও নূরুল আমিন তাকে ধরে নিয়ে যায়। তাকে রুহেনা বেগমের ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে সে চিৎকার শুরু করলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে গিয়ে উদ্ধার করে। এ ঘটনায় তার ভগ্নিপতি গোপেন্দ্র সরকার বাদি হয়ে উল্লেখিত ৩ জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সোমবার উল্লেখিত রায় দেন।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed