ফেসবুকের নকশায় পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকের নকশায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আগের চেয়ে আরও সহজে সাইটটি ব্যবহার করতে পারছেন। নতুন ডিজাইন অনুযায়ী সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে কমেন্ট সেকশনে।
এখন থেকে যে কোনও পোস্টের কমেন্টে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে ধূসর রং। ফলে কারা কমেন্ট করছেন সেটা সহজে চিহ্নিত করা যাবে। এছাড়া আগে প্রোফাইল পিকচার চারকোণা বক্সের মধ্যে দেখালেও এবার থেকে দেখা যাবে বৃত্তের মধ্যে। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার অপশনগুলোতেও এসেছে কিছু পরিবর্তন।
সব মিলিয়ে গ্রাহকরা ফেসবুক ব্যবহার করে যেন আগের চেয়ে বেশি আনন্দ পান সে কারণেই নকশায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ফেসবুকে আরও বেশি প্রাণবন্ত ও অভিব্যক্তিপূর্ণ কথোপকথন চালাতে মানুষকে সাহায্য করা হচ্ছে। এ ক্ষেত্রে কমেন্ট বা মন্তব্য করার বিষয়টি গুরুত্বপূর্ণ। কমেন্ট করার ধরনটি হালনাগাদ করা হয়েছে।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed