চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আকবর শাহ এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর রাত তিনটার দিকে রেল গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামরুল ইসলাম (২৭), নিজাম উদ্দিন (৩২) ও মো. রেজাউল (৩০)।
আকবর শাহ থানার এসআই মো. শাহজাহান জানান, ওই তিনজন একে খান গেইটের দিক থেকে মোটর সাইকেল নিয়ে ফয়’স লেকের দিকে আসছিলেন। ইস্পাহানি রেল গেইট অতিক্রম করে বাঁক নেওয়ার সময় তাদের মোটরসাইকেল চলন্ত একটি মালবোঝাই ট্রাকের পেছন সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ভোর পৌনে ৪টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে নিজাম ও রেজাউল আগেই মারা গিয়েছিলেন। হাসপাতালে আনার পর কামরুলকেও মৃত ঘোষণা করা হয়।
Related News
নৌকায় লুকায়িত অবস্থায় মিলল ১৪ লাখ ইয়াবা, আটক ২
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারেরRead More
আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: শফিকুর রহমান
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরRead More



Comments are Closed