Main Menu

ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আজ শুক্রবার সকাল আটটা থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই আসতে শুরু করেছেন টিকিটপ্রত্যাশীরা।

Manual1 Ad Code

আজ দেওয়া হচ্ছে ২৭ আগস্টের ট্রেনের টিকিট। মোট ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। টিকিটপ্রত্যাশীদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। চাকরিজীবী অনেকে এসেছেন পরিবারের সদস্যদের জন্য টিকিট কাটতে।

ঈদুল আজহার পাঁচ দিন আগে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ২৯ আগস্ট থেকে সাত জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

Manual1 Ad Code

ট্রেনের অগ্রিম টিকিট ২২ আগস্ট পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনের নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ৮টা থেকে দেওয়া হবে।

২৭ আগস্টের ট্রেনযাত্রীদের টিকিট পাওয়া যাবে ১৮ আগস্ট। ২৮ আগস্টের যাত্রীদের টিকিট পাওয়া যাবে ১৯ আগস্ট। ২৯ আগস্টের যাত্রীদের টিকিট পাওয়া যাবে ২০ আগস্ট। ৩০ আগস্টের যাত্রীদের টিকিট পাওয়া যাবে ২১ আগস্ট এবং ৩১ আগস্টের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২২ আগস্ট।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code