পল্লবীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছে মেয়েটির বাবা।
১৬ আগস্ট বুধবার রাতে পল্লবী থানায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলাটি করেন। এতে সুজন নামের মেয়েটির এক শিক্ষককে আসামি করা হয়েছে। এলাকাবাসী ওই শিক্ষককে পুলিশের কাছে তুলে দিয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিক এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হবে। মেয়েটির বাবা গাড়িচালক। মেয়েটি নবম শ্রেণিতে পড়ে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed