Main Menu

সরকারি হাসপাতালে আজ বিনামূল্যে চিকিৎসাসেবা

বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে আজ দেশের সব সরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

এ সময় রোগীরা রক্ত পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসাসেবা বিনামূল্যে পাবেন। একই সঙ্গে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে।

আজ বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে মূল আলোচনা সভা ও দোয়া মাহফিল বিকেল ৪টায় স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অনুষ্ঠিত হবে শোকসভা ও মিলাদ মাহফিল।

Share





Related News

Comments are Closed