Main Menu

সরকারি কর্মচারীদের চলতি মাসের বেতন ২৯ আগস্ট

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন-ভাতা ২৯ আগস্ট পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কর্মকর্তাদের ক্ষেত্রে আগস্টের বেতন পেতে দেরি হতে পারে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আগস্ট মাসের পেনশনের অর্থ ২৯ আগস্ট প্রদান করা হবে।

রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী মাসের ১৫ তারিখের পর কোনো উৎসব থাকলে ওই মাস শেষ হওয়ার আগেই নন-গেজেটেড এবং নন-কমিশন্ড কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়।

তবে দশম গ্রেড থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে আগস্ট মাসের বেতন পেতে কিছুটা দেরি হতে পারে। সাধারণত কর্মকর্তাদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় এবং মোবাইল মেসেজের মাধ্যমে প্রাপককে তা জানিয়ে দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed