মৌলভীবাজারে জুস পানে শিশুসহ অজ্ঞান ৪
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার নগরীর দরগা মহল্লা এলাকায় রোববার বিকেলে জুস পান করে শিশু ও বৃদ্ধাসহ ৪জন অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে।
তাদের আশঙ্কাজনক অবস্থায় জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, শিশু মিম, বিথী বেগম, মমতাজ বেগম ও রুবিনা খাতুন। এরা সবাই শহরের দরগা মহল্লার বাসিন্দা।
মিমের মা পারবিন বেগম জানান, স্থানীয় একটি দোকান থেকে এফিকস ম্যাংগো ফ্রুট ড্রিংকস জুস খাওয়ার পর তার সন্তানসহ চারজন অচেতন হয়ে পড়েন। পরে সঙ্গে সঙ্গে চারজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
মৌলভীবাজার সদর হাসপাতাল জানিয়েছে, শিশুদের অবস্থার উন্নতি হচ্ছে। তাদেরকে পযর্বেক্ষণে রাখা হয়েছে। আশা করি দ্রুত তাদের জ্ঞান ফিরে আসবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed