বিশ্বনাথে ৫টি গরু চুরি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে ৫টি গরু চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাউসেন গ্রামে আবদুর নূরের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান।
দৌলতপুর এলাকার বাসিন্দা ডাক্তার বিভাংশু গুণ বিভু জানান, আমাদের এলাকার বাউসেন গ্রামের আবদুর নূরের গোয়াল ঘরের তালা ভেঙে শুক্রবার রাতে ৫টি গরু নিয়ে যায় দুর্বৃক্তরা। শনিবার ভোর বেলা গোয়াল ঘরে তালা ভাঙা অবস্থায় দেখা যায়। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় চুরের দল গোয়াল ঘরের তালা ভেঙে গরু গুলো নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য হবে প্রায় দুই লক্ষ টাকা। এলাকাবাসী গরু চুরির আতংকে রয়েছেন বলে তিনি জানান।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed