এক চার্জে ৩৫ দিন চলবে ফোন
বৈশাখী নিউজ ডেস্ক : কম দামে শক্তিশালী ব্যাটারির একটি ফোন এনেছে আইটেল। ফোনটির মডেল আইটেল পাওয়ার প্রো পি৪১। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৯৯ রুপিতে। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ফোরজি নেটওয়ার্ক সমর্থনযোগ্য এই ফোনটিতে ভয়েস চ্যাট করার সুযোগ রয়েছে। এতে ক্যাপসিটিভ নেভিগেশন বাটন ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর ও ১ জিবি র্যাম রয়েছে। ৮ জিবি বিল্টইন মেমোরির এই ফোনটিতে অতিরিক্ত ৩২ জিবি মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ আছে।
ছবির জন্য ফোনটিতে ৫ মেগাপিক্সেলের অটোফোকাস ও ডুয়েল এলইডি ফ্লাশ সমৃদ্ধ রিয়ার ক্যামেরা আছে। এর সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের।
ফোনটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সম্পূর্ণ চার্জে ৯৫ ঘণ্টা গান শোনা যাবে। এছাড়াও এতে ১৮.২ ঘণ্টা ভিডিও দেখা যাবে। টক টাইম পাওয়া যাবে ৫১ ঘণ্টা। ফোনটির বড় বিশেষত্ব হচ্ছে এটি একবার চার্জে টানা ৩৫ দিন পর্যন্ত স্টান্ডবাই মোডে সচল থাকবে।
কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি এলটিই, ওটিজি, ব্লুটুথ, ওয়াইফাই এবং জিপিএস।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed