সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খলেদা জিয়ার চোখে সফল অস্ত্রপ্রচার উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার বেলা আড়াইটায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ, জেলা যুবদল নেতা নিজাম ইউ জায়গীরদার, আল মামুন খান, আব্দুল মালেক, ছাব্বির আহমদ, আব্দুল খালিক, সোহেল মাহমুদ, ময়নুল ইসলাম মঞ্জু, সাহেদ আহমদ, মাসুদ আলী মাছুম, আব্দুল মুকিত সুমেল, সুলেমান তালুকদার, হাবিবুর রহমান হাবিব, গিয়াস উদ্দিন, মুহিবুর রহমান বাবুল, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, তমিজুল ইসলাম, মঈন আহমদ, সিদ্দিকুর রহমান রুহেল, আব্দুস সালাম, জেলা ছাত্রদল নেতা আজাদ আহমদ, বদরুল ইসলাম, রায়হান আহমদ প্রমুখ।
মাহফিলে বেগম খলেদা জিয়ার দ্রত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আনছার উদ্দিন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed