Main Menu

পূর্ণ সূর্যগ্রহণ ২১ আগস্ট

বৈশাখী নিউজ ডেস্ক: পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে ২১ আগস্ট। তবে এশিয়ার কোনো দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে না।

এবার সূর্যগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া ও উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন অংশে দেখা যাবে।

প্রায় ৯৯ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যুক্তরাষ্ট্রে সর্বশেষ ১৯১৮ সালে সূর্যগ্রহণ দেখা গেছে। এ কারণে মার্কিন মহাকাশ বিজ্ঞানকেন্দ্র ‘নাসা’ এবার পূর্ণ সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে।

খালি চোখে এই গ্রহণ দেখতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। কোনো এক্সরে প্লেট নিয়ে বা বিশেষ চশমা পরে দেখার পরামর্শ দিয়েছেন তারা। সে সময় তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেই দিন কিছুক্ষণের জন্য সন্ধ্যা নামার মতো অন্ধকার নেমে আসবে।

নাসা’র পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ৩৭৫ বছর পর আমেরিকায় এবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এই ঘটনার নেপথ্যে থাকছে পৃথিবী, চাঁদ ও সূর্যের একই রেখায় অবস্থান। ৪০ বছর আগেও এই ঘটনা আমরিকার আকাশে দেখা যায়। তবে সেই গ্রহণ ছিল অর্ধ সূর্যগ্রহণ। ১৯১৮ সালে ৮ জুন শেষবার পূর্ণ সূর্যগ্রহণ দেখে আমেরিকাবাসী।

Share





Related News

Comments are Closed