নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে শিশুদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন । আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
জানা যায় গত কয়েকদিন পূর্বে শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের হান্নান মিয়া ও একই গ্রামের নাজিম মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে হান্নান মিয়া ও ফুলকাছ মিয়া’র লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয় ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হান্নান মিয়া ও ফুলকাছ মিয়া পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন । এসময় দুপক্ষের লোকজন ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় । সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ১০জন আহত হন। আহতদের মধ্যে হান্নান মিয়া (৫৩), ফুলকাছ মিয়া(৬০), আলমাছ উল্লাহ (৫৫), আছিয়া বেগম (৪০), তাছলিমা বেগম (২০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা বেগতিক দেখলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । এ ঘটনায় এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। আবারও বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed