ছাতকে নিখোঁজ চালকসহ ২জনের লাশ উদ্ধার
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিখোঁজের ৪দিন পর সিএনজি অটোরিকশা চালকসহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৃথক স্থান থেকে এদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে ছাতক পৌরসভার শিবটিলা থেকে ১৪/১৫ বছর বয়সের অজ্ঞাতনামা এক কিশোরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন এসআই সৈয়দ আব্দুল মান্নান। এসময় ঘটনাস্থল থেকে দুই জোড়া প্লাষ্টিকের স্যান্ডেল উদ্ধার করা হয়। শহরের ব্যস্ততম এলাকায় কিশোরের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় শহরবাসীর মধ্যে অজানা আতংক বিরাজ করছে।
এদিকে নিখোঁজের ৪দিন পর সিএনজি অটোরিকশা চালক প্রনয় চৌধুরী পিয়াস (২০) এর ভাসমান লাশ বৃহস্পতিবার সকালে সিংচাপইড় ইউপির জিয়াপুর উত্তরের হাওর থেকে উদ্ধার করা হয়। সে দক্ষিণ খুরমা ইউপির খুরমা গ্রামের প্রনব চৌধুরীর পুত্র। গত ৭ আগষ্ট রাতে যাত্রি নিয়ে সিলেটে যাবার কথা বলে সে নিখোঁজ হয়। গত ৮ আগষ্ট দোলাবাজার ইউপির খাইরগাঁও ব্রীজ থেকে তার ব্যবহৃত সিএনজি উদ্ধার করে পুলিশ। হাওরে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে এসআই সোহেল রানা লাশ উদ্ধার করেন। পুলিশ উদ্ধারকৃত দু’টি লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed