খালেদা জিয়ার চোখে অস্ত্রোপচার সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক : যুক্তরাজ্য সফরে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে লন্ডনের মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার করা হয়। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে থাকা তার একান্ত সচিব এ বি এম সাত্তারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি জানান, মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখের অপারেশন হয়। তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আব্দুস সাত্তারের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবির খান আরও বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। অপারেশন শেষে ম্যাডাম ভাল আছেন।
গত ১৫ জুলাই লন্ডন যান বেগম খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি ছেলের পরিবারের সঙ্গে ঈদুল আযহা উদযাপন করবেন তিনি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed