জামালপুরে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৭
বৈশাখী নিউজ ডেস্ক: বুধবার সন্ধ্যায় জামালপুরের চন্দ্রা রেলক্রসিং-এ একটি লোকাল ট্রেন একটি ইজিবাইককে ধাক্কা দিলে তাৎক্ষণিক ৫ জন নিহত হওয়ার খবর পাওয় যায়। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদেরও মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দর্ছেটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭।
জামালপুর রেলওযে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, জামালপুর জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ইজবাইক ওইদিন সন্ধায় জেলা শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন চন্দ্রা এলাকার রেলওয়ে লেভেল ক্রসিং পাড়ি দিচ্ছিল। এ সময় জামালপুর রেলস্টেশন জংশন থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন কম্পপুরগামী ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ইজিবাইকের চালক এবং ৬ যাত্রী নিহত হয়।
ঘটনাস্থলে নিহত হয় ছানোয়ার হোসেন(৪০)। চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক আব্দুর রহিম (৪৫), জামালপুর পৌরসভার চন্দ্রা গ্রামের মীর হোসেন (৪০), কম্পপুর গ্রামের হোসেন আলী (৩৩), জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাঁশচড়া গ্রামের ইন্তাজ আলী (৫০), সদর উপজেলার রনরামপুর গ্রামের সালেহা বেগম(৫০), ফরিদুল হক(৩৫) এবং পথিমধ্যে সালেহা বেগম(৫০) এবং ফরিদুল হক (৩৫) মারা যায়।
বর্তমানে চন্দ্রা গ্রামের ঘুনু মিয়া (৩৬) ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন।
জামালপুর রেলওয়ে থানার ওসি নাসিরুল ইসলাম মজুমদার জানান, ট্রেন ও ইজিবাইক সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন এবং আহত রয়েছেন ১ জন।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় তিনি বলেন, নিহতের প্রত্যক পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার করে টাকা অনুদান প্রদান করা হবে। আহতদের চিকিৎসা সহায়তা করা হবে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed