Main Menu

জামালপুরে স্কুলছাত্রী দুই বোনকে গলাকেটে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক : জামালপুর সদরের মেষ্টার বালুহাটা গ্রামে স্কুলছাত্রী দুই বোনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে নিজ ঘর থেকে নবম শ্রেণির ছাত্রী ভাবনা (১৫) ও চতুর্থ শ্রেণির ছাত্রী নূরনাহারের (৯) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

তাদের বাবা শামীম মিয়া জানান, রাতের খাবার খেয়ে তার দুই মেয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন গলাকাটা অবস্থায় তারা বিছানায় পড়ে আছে। কে বা কারা নির্মমভাবে তার দুই সন্তানকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

Share





Related News

Comments are Closed