মহেশপুরে ৪০টি মোবাইলসহ চোর আটক
ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরে রাতের অন্ধকারে মোবাইল ফোনের দোকানের দরজা কেটে চুরি যাওয়া মোবাইলের মধ্যে থেকে ৪০টি মোবাইল ফোনসহ চোর মেহেদী হাসানকে (১৯) গত বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে আটক করেছে পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই মতলেবুর রহমান ও এসআই মাসুদুর রহমান মাসুদ মহেশপুর বাজারের একটি দোকান থেকে জলিলপুর বাজারের ইমেজ কসমেটিকস্ এর দোকান থেকে চুরি যাওয়া মোবাইলের মধ্যে ১০টি মোবাইল নওদাগ্রামের ওবাইদুল ইসলামের ছেলে মেহেদী হাসান বিক্রি করতে আসে। এসময় তাকে ১০টি চোরাই মোবাইল সহ আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান জানান, চোর মেহেদী হাসানের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকেই চুরি যাওয়া ৪০টি মোবাইল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, চুরি যাওয়া বাকী মোবাইল উদ্ধার ও অন্যান্য আসামীদের ধরার চেষ্টা চলছে। উল্লেখ্য গত ২৯ জুন (বৃহস্পতিবার) গভীর রাতে মহেশপুর পৌর এলাকার জলিলপুর বাজারের ইমেজ কসমেটিকস্ এর দোকানের দরজা ভেঙ্গে চোরেরা প্রায় ৫ লাখ টাকার মোবাইল ফোনসহ অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায়।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed