হবিগঞ্জে সাপের কামড়ে তরুণীর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রহিমপুর গ্রামে বিষধর সাপের কামড়ে সুলতানা আক্তার (২০) নামে এক তরুণী মারা গেছেন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত সুলতানা চুনারুঘাট উপজেলার রহিমপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে সুলতানা নিজ বাড়ির পাশের একটি নালায় মাছ ধরতে যান। তখন একটি সাপ তাকে কামড় দেয়। সাপ কামড়ানোর পরেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে নেওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। সেখানে নেওয়ার পর সুলতানা আক্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) বজলুর রহমান এ তথ্য জানিয়েছেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed