ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধসহ প্রায় ২০ ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউপির ঝিগলী গ্রামে এঘটনা ঘটে। ঘটনার সময় প্রায় ১০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, ঝিগলী গ্রামের আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন উত্তেজনা চলে আসছে। এনিয়ে ঘটনার সময় ঝিগলী জামে মসজিদের পাশের সড়কে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় হাসনাত পক্ষের লোকজন প্রতিপক্ষের প্রতি এক রাউন্ড গুলি ছুঁড়লে আজিজুর রহমানের পক্ষ থেকে হাসনাত পক্ষের উপর ৮/১০রান্ড গুলি ছুড়ে। এতে হাসনাত পক্ষের নজির (৪৫), বদরুজ্জামান (৩০), সাইস্তা (২৮), মুকিত (৩৩), রহিম (৩২), আজিজুল (৩৪) সহ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আজিজ পক্ষের কয়েছ মিয়া (৩০), সালেহ আহমদ (৩৫), মাসুম (২৪) ও জলাল (৩০) সহ অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে তক থানার অফিসার্স ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed