ছাতকে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে বৃহস্পতিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর সদস্যরা ২৩৪ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার রাসপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন(২২), একই গ্রামের মো. আলতাফ আলীর ছেলে আব্দুল হক(৩৫), একই উপজেলার নুরুল্লাপুর গ্রামের হাছান আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন(২৬)।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ছাতক উপজেলার বড়কাপন পয়েন্টের পূর্ব পার্শ্বে আলিফ রেষ্টুরেন্টের সামন থেকে ২শত ৩৪ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক বাজার মূল্যে ১ লাখ ৬৩ হাজার ৮শত টাকা। এই দিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে মাদক বিক্রির কাজ চালিয়ে আসছে। তাদের গ্রেফতারে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে। গ্রেফতারকৃতদের মাদকসহ সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মঈন উদ্দিন চৌধুরী।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed