Main Menu

শুক্রবার থেকে সিলেটে শুরু হচ্ছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের লাক্কাতোড়া চা বাগান বাজার সংলঘœ মাঠে শুক্রবার শুরু হচ্ছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) মেলার আয়োজন করেছে। গৃহভিত্তিক নারী উদ্যোক্তা সৃষ্টি ও সংগঠনের উপদেষ্টা মারিয়াম চৌধুরী মাম্মির ছেলে ডেভিড ইনাম চৌধুরীর চিকিৎসা সহায়তার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সস্মেলন মেলা সফলে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের জাতীয় সমন্বয়কারী অনিশা দাশ গুপ্তা।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৮ সালে সিলেট নগরীতে এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট (আয়া) কার্যক্রম শুরু করে। আয়ার উদ্যোগে ২০০১ সালে গ্রাসরুটস গঠন হয়। বর্তমানে ৬০টি জেলায় এর সদস্য রয়েছে ১২ হাজার। বৈদিশিক অনুদান ছাড়াই গ্রাসরুটস দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি, গৃহভিত্তিক নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে।
বক্তব্যে জানানো হয়, গ্রাসরুটস’র কেন্দ্রিয় উপদেষ্টার ছেলে ডেভিড ইনাম চৌধুরী কিডনী রোগে আক্রান্ত। তার চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন। তাকে সহায়তা করা এবং সিলেট জেলায় নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৭০টি স্টল থাকবে। এছাড়া বাচ্চাদের খেলার আয়োজন এবং যাদু প্রদর্শনীও থাকবে। মেলা সফল করতে সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন সমন্বয়ক অনিতা দাশ গুপ্তা।

 

 

Share





Related News

Comments are Closed