ফেসবুকে স্ট্যাটাসের ঘটনায় শাবি শিক্ষকের পদাবনতি
শাবি প্রতিনিধি: ফেসবুকে আগস্ট মাসকে নিয়ে কটুক্তি করার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমনকে প্রভাষক পদে পদায়ণ করা হয়েছে।
বৃহস্পতিবার শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন সংবাদমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, অভিযুক্ত শিক্ষককে ছয় মাসের জন্য বাধ্যতামূলক ছুটি এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
শাবি সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. মো. কবির হোসেন জানান, বুধবার বিকালে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বাধ্যতামূলক ছয় মাসের ছুটি ও পদাবনতি করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মঞ্জুরুল হায়দার সুমন বলেন, আগস্ট মাসে আমার ব্যক্তিগত কয়েকটি ইভেন্ট থাকায় আমি ফেসবুকে স্ট্যাটাস দেই। আর সেই স্ট্যাটাস নিয়ে বিতর্কের সৃষ্টি হলে আমি ডিলেট করে দেই। আমি আগস্ট মাসকে নিয়ে কোন কটুক্তি করিনি। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে আপিল করবেন বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed