আল-আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা, ঢাকার নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক : ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি কর্তৃপক্ষ জুমার নামাজ নিষিদ্ধ করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার ফিলিস্তিনি সমকক্ষের কাছে পাঠানো এক চিঠিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়া এবং আল-হারাম আল শরিফের চারপাশে নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ তার নিন্দা জানায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভিকটিমদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতীম জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি বাংলাদেশের সমর্থন পুর্নব্যক্ত করছি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed