Main Menu

ছাতকে হত্যা মামলার আসামী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ী গ্রামের নদীর পাড় থেকে ওয়ারেন্টভূক্ত হত্যা মামলার আসামী মোঃ ছাদিকুর রহমান (২৫)কে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করে র‌্যাব। সে জেলার তাহিরপুর উপজেলার ২০১৪ সালের ১৯ মে তারিখের জিআর ৫২/১৭ মামলার আসামী। গ্রেফতারকৃত ছাদিকুর সুনামগঞ্জ সদর থানাধীন রঙ্গারচর চাতলপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন ধরে আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল।
আসামীকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মঈন।

Share





Related News

Comments are Closed