গোয়েন্দা পুলিশের অভিযানে বিশ্বনাথে ১১ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথের বৈরাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়াখেলার সরঞ্জামাদিসহ ১১ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- উপজেলার দক্ষিণ কাটালীপাড়ার রফিকুল ইসলামের ছেলে সোলেমান আলী (১৯), মৃত আছকির আলীর ছেলে জাহিদ মিয়া (১৮), নুরুল হকের ছেলে আব্দুল্লাহ (২১), মৃত ওমর আলীর ছেলে ফয়জুল হোসেন (৩৪), মৃত আব্দুল খালিকের ছেলে তোফায়েল আহমদ (১৮), মৃত মনির উদ্দিনের ছেলে রায়হান (২৪), গোলাম হোসেনের ছেলে মজিবুর (১৯), মৃত তাজিলের ছেলে রুবেল (২২), আমতৈল গ্রামের ময়না মিয়ার ছেলে লায়েছ মিয়া (২১), আব্দুল রইছের ছেলে আব্দুল হাদি (২৭) ও নুর উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (২৩)।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, আটককৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫টি মোবাইল হ্যান্ডসেট ও নগদ ২২৯০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed