রাজধানীতে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর কদমতলী এলাকায় ধর্ষণের পর দুই নারীকে হত্যার পৃথক মামলায় পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কদমতলী থানার পুলিশ বুধবার রাতে ওই পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শামীম, সোহাগ, জাকির, জামাল ও রাজিব। তাঁদের বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, জুন ও জুলাই মাসে দুই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। একটি ঘটনায় তিনজন ও অপরটিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
একটি ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, ১০ জুলাই জুরাইন শিশু কবরস্থানের কাছ থেকে ফরিদা নামের এক পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পোশাক কারখানারকর্মী শামীম, সোহাগ ও জাকিরকে গ্রেফতার করা হয়েছে।
অপর ঘটনাটি সম্পর্কে কদমতলী থানার পুলিশ জানায়, গত ১৮ জুন নামা শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে পারুল নামের এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাঁকেও ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাল ও রাজিবকে গ্রেফতার করা হয়েছে।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed