মৌলভীবাজারের দুই সাইক্লিষ্টের ভোমরা থেকে তামাবিল জয়
ইমন আহমেদ, মৌলভীবাজার থেকে: “সাইক্লিং করে দেখবো দেশ, মাদক মুক্ত রাখবো বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির দুই মডারেটর রাজীব দে অনিক ও সৈয়দ রাফিউল ইসলাম বাইসাইকেল যোগে দেশের এক প্রান্ত সাতক্ষীরার ভোমরা জিরো পয়েন্ট থেকে দেশের আরেক প্রান্ত সিলেটের তামাবিল জিরো পয়েন্ট পর্যন্ত ভ্রমণ করেছেন।
সাইক্লিংয়ের ভাষায় এই ধরনের ভ্রমণ কে বলা হয় ক্রস কান্ট্রি রাইড।
গত ১২ই জুলাই সন্ধ্যায় সিলেট থেকে বাসযোগে তারা সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পরদিন দুপুর নাগাদ সাতক্ষীরা পৌছান। পরে ১৪ই জুলাই শুক্রবার ভোরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে বাইসাইকেল যোগে তারা ক্রস কান্ট্রি রাইড শুরু করে সাতক্ষীরা, যশোর, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাম্মণবাড়িয়া সহ আরো কয়েকটি জেলা ঘুরে প্রায় সাতশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৯শে জুলাই বিকেলে সিলেটের তামাবিল সীমান্তে পৌছে সফল ভাবে ক্রস কান্ট্রি রাইড সম্পন্ন করেন।
এই দুই সাইক্লিষ্ট রাজীব দে অনিক ও সৈয়দ রাফিউল ইসলাম মোবাইল ফোনে আলাপকালে জানান, মাদকের ভয়াবহতা সাধারণ মানুষের সামনে তুলে ধরে সচেতনতা সৃষ্টি ও সাইক্লিং এর প্রতি মানুষের আগ্রহ বাড়াতে তারা এই ক্রস কান্ট্রি রাইডে বের হন। রাইডের শুরু থেকে শেষ অবধি যারা তাদের সহযোগিতা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed