গোয়াইন নদীর ভাঙ্গনে হুমকির মুখে বিভিন্ন স্থাপনা
গোয়াইনঘাট সংবাদদাতা: গোয়াইন নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরের জেলা পরিষদ ডাক বাংলোসহ বিভিন্ন সরকারি স্থাপনা। জরুরী ভিত্তিতে ভাঙ্গন ঠেকাতে ব্যবস্থা না নিলে অচিরেই নদীগর্ভে বিলীন হবে গুরুত্বপূর্ণ এসব স্থাপনা-এমনটাই আশংকা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সিলেটের অন্যতম প্রাচীন উপজেলা গোয়াইনঘাট। প্রাকৃতিক সম্পদের ভরপুর এই উপজেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্রও। ভারত সীমান্ত ঘেষা প্রতন্ত এই উপজেলার সদরের পাশ দিয়ে বয়ে গেছে গোয়াইন (চেঙ্গেরখাল) নদী। এই নদীর তীরে জেলা পরিষদের ডাক বাংলো, টিএন্ডটি ভবন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য হাসপাতাল, প্রেসক্লাব ভবন রয়েছে। এছাড়া লেঙ্গুড়া ইউনিয়নের বেশির ভাগ গ্রামই গোয়াইন নদীর তীরে অবস্থিত। ভারতের উজান থেকে নামা পানি এ নদী দিয়ে প্রবাহিত হয়ে চেঙ্গেরখাল নাম ধারণ করে সুরমা নদীতে গিয়ে মিলিত হয়েছে। এ কারণে প্রতি বছরে পাহাড়ি ঢলে নদী তীরে ভাঙ্গন দেখা দেয়।
সম্প্রতি উপজেলা সদরের প্রধান অংশ গোয়াইন নদীর পশ্চিম পাশে ভাঙ্গন দেখা দিয়েছে। একারণে হুমকির মুখে পড়েছে জেলা পরিষদের ডাক বাংলো, টিএন্ডটি ভবন, প্রেসক্লাব ভবনসহ ভিবিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
বিষয়টি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আহাদ। তিনি জানান, গোয়াইনঘাটে জেলা পরিষদ ডাক বাংলো, টিএন্ডটি ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা রক্ষার জন্য উন্নয়ন সমন্বয় সভায় ব্যাপক আলোচনা হয়েছে এবং ওই সভায় পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন জনান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে টিএন্ডটি ভবনের সামনের রাস্তার অংশের ভাঙ্গন পানি উন্নয়ন বোর্ড মেরামত করছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, গোয়াইনঘাট উপজেলা সদরের গোয়াইন নদীর পশ্চিম অংশ ১ কি.মি. রক্ষাবাঁধ নির্মাণের জন্য ২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী শুষ্ক মৌসুমে এই প্রকল্পের বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed