Main Menu

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃস্টে দিনমজুরের মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারিন্ড গোস্বামী (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার এওলার পাড় গ্রামের নিহত বারিন্ড গোস্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এওলার পাড় গ্রামের মৃত মনোরঞ্জন গোস্বামীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শফিক মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, বারিন্ড গোস্বামীর নিজ বাড়িতে পানির মটর মোরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি একজন দিনমজুর। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
বিদ্যুস্পৃষ্ট হয়ে একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শামছুদ্দোহা পিপিএম বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed