‘রাস্তায় পশু কোরবানি করা যাবে না’
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় রাস্তায় পশু কোরবানি করা যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তবে বাড়ির আঙিনায় ব্যবস্থা থাকলে সেখানে পশু জবাই করা যাবে বলে জানান তিনি।
সচিবালয়ে আজ বুধবার এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। ঈদুল আজহার কোরবানির পশু জবাই করা এবং দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যে সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবার সরকার সিটি করপোরেশন ও পৌরসভা ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও নির্ধারিত স্থানে পশু কোরবানির উদ্যোগ নিয়েছে।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed