Main Menu

জাফলংয়ে শ্যালো মেশিন ধ্বংস, আটক ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীর চা বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ধ্বংস ও মেশিনের ৬শ’ ফিট পাইপসহ সরঞ্জাম জব্দ করা হয়।
একই সাথে পাথর উত্তোলনের কাজে জড়িত থাকার অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করা হয় । আটক ব্যক্তিরা হলেন- আজিজ মিয়া, ইসহাক মিয়া, আলিম উদ্দিন, বিল্লাল ও শামীম। এ সময় গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed