Main Menu

সিসিকের সাথে উইমেন্স মেডিকেলের ভূলবুঝাবুঝির অবসান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সড়ক প্রশস্থ করা নিয়ে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সৃষ্ট ভূলবুঝাবুঝির অবসান হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হলরুমে এক বৈঠকে সৃষ্ট ঘটনার অবসান হয়। এর আগে রাত ১০টার দিকে সিটি মেয়র আরিফুল হক চৌধূরী উইমেন্স হাসপাতালে রোগি দেখতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়রকে নিয়ে বৈঠক করেন। এসময় উভয় পক্ষের মধ্যকার ভূল বুঝাবুঝির নিরসন করে রাস্তা প্রশস্থকরণ কাজ এগিয়ে নেয়ার জন্য উভয়ে সম্মত হন।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী ছাড়াও সিটি কাউন্সিলর রাজিক মিয়া, সৈয়দ তৌফিকুল হাদি,আব্দুল মুহিত জাবেদ উপস্থিত ছিলেন।
অন্যদিকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন, হাসপাতালের ভাইস-চেয়ারম্যান বশির আহমদ, ডা. মোদাব্বির হোসেন, পরিচালক ফখরুল ইসলাম, এন আই খান ও ইমদাদ হোসেন চৌধুরী।

 

Share





Related News

Comments are Closed