Main Menu

ফেঞ্চুগঞ্জে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতা গুরুতর আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, রোববার রাত ১২টায় নিউইয়র্ক মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের বাসা থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে ৮/১২ জন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় এলাকাবাসী তাকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আতাউর রহমান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেঞ্চুগঞ্জ থানার এসআই অমৃত বাবু।

 

 

 

Share





Related News

Comments are Closed