সিলেটে মেয়রের হাতে মেডিকেল কলেজ এমডি লাঞ্চিত, মেয়রের অস্বীকার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের হাতে লাঞ্চিত হয়েছেন বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালের এক এমডি। সোমবার (১৭জুলাই) বিকেল ৩টায় নগরীর মীরবক্সটুলাস্থ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করেছে।
অভিযোগে প্রকাশ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর নয়াসড়ক-মীরবক্সটুলা রাস্তা সম্প্রসারন ও ড্রেন নির্মানের কাজ করাচ্ছেন। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় সম্প্রসারণ কাজ করানোর জন্য মোবাইল ফোনে তিনি হাসপাতালের এমডি ডা. শাহ মো. আব্দুল আহাদের সাথে কথা বলেন। কথাবার্তার এক পর্যায়ে মেয়রের সাথে উত্তপ্ত ও অসৌজন্যমূলক বাক্য বিনিময় হয় এমডি ডা. শাহ মো. আব্দুল আহাদের। এতে ক্ষিপ্ত হয়ে মেয়র আরিফুল হক অফিস থেকে সহকর্মীদের নিয়ে তাৎক্ষনিক সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। অফিস কক্ষে এমডি ডা. শাহ মো. আব্দুল আহাদকে পেয়েই সবার সামনে তাকে চড়-থাপ্পড় মারেন এবং বেয়াদব বলে গালমন্দ করেন। মেয়র ঘটনাস্থল ত্যাগ করার পর সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কোতোয়ালি থানার এসআই হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. বশির আহমদ জানান, এ ঘটনায় মেয়র ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এমডি ডা. শাহ মো. আব্দুল আহাদ নিজেই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করতে পারেন বলে জানান তিনি।
এ ব্যাপারে মেয়র আরিফ বলেন, ‘ডা. শাহ আব্দুল আহাদকে মারধর করার যে অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো নাটক।’
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed