এমসি কলেজ ছাত্রাবাস ভাংচুর ; প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট মুরারীচাঁদ কলেজ ছাত্রাবাসে ভাংচুরের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ ও লিখিত বক্তব্যের দিন ধার্য করেছেন তিন সদস্যের তদন্ত কমিটি।
আগামী বৃহস্পতিবার এ দিন ধার্য করা হয় বলে জানিয়েছেন এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। এমসি কলেজ তথ্য ও অনুসন্ধান কেন্দ্রের ২য় তলায় ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এসময় আগ্রহী প্রত্যক্ষদর্শীদেরকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও সাক্ষ্য প্রদানের জন্য আহবান জানান অধ্যক্ষ।
হামলার পর এমসি কলেজ অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল কুদ্দুসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠিত হয়।
উল্লেখ্য, গত ১৩ জুলাই সকাল সাড়ে ৯টায় এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী ও ডায়মন্ডের অনুসারীরা সঞ্জয় ও হোসাইন অনুসারীদের উপর হামলার লক্ষে ছাত্রাবাসে হামলা ও ভাংচুর চালায়। এতে ছাত্রাবাসের ৪ ও ৫ নং ব্লকসহ শ্রীকান্ত ব্লকে দরজা-জানালায় ব্যাপক ভাংচুর চালায় দুর্বৃত্তরা।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed