সুবহানীঘাটে ছুরিকাঘাতে যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবহানীঘাট পয়েন্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জামিল আহমদ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে মালেক নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুবহানীঘাট ইবনে সিনা হাসপাতাল থেকে রোগী দেখে নামছিলেন জামিল আহমদ। এমন সময় ১০/১২ জন যুবক তাকে ঘিরে ছুরিকাঘাত করতে থাকে। তাৎক্ষণিক সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ হামলাকারীদের ৪ জনকে আটক করে। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তির হয়। সেখানে তার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) কমর উদ্দিন জানান, জামিলের শরীরে অসংখ্য ছুরিকাঘাত করা হয়েছে। হামলাকারীদের আচরণ দেখে ধারণা করা হচ্ছে তারা পেশাদার অপরাধী। তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed