দক্ষিণ সুরমায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ মো. আবুল বাশার ওরফে তুহিন (৪৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ৫শত ৮৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত তুহিন সিলেটের বিশ্বনাথ উপজেলার দূর্গা কাপন গ্রামের মৃত আলী হায়দরের ছেলে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২ এর একটি অভিযানিক দল দক্ষিণ সুরমা উপজেলার ভেটুয়ার পাড় এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের শাহ মনু কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে আসামীকে আটক ও সঙ্গে থাকা ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে দীর্ঘদিন থেকে সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা মজুদ করে তার পরিচালিত নেটওয়ার্ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।
আসামী ও উদ্ধারকৃত ইয়াবা এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মাঈন উদ্দিন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed