Main Menu

বেনাপোলে দেড়কোটি টাকার স্বর্ণসহ নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: বিশেষভাবে লুকানো ২ কেজি ৭৫ গ্রাম স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক নারীর নাম বেগম রোকসানা (৩০)।

শুল্ক গোয়েন্দা জানায়, শনিবার সকাল ৯টায় বেনাপোল চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের পথে এই যাত্রীকে শনাক্ত করা হয়। স্বর্ণের বারগুলো যাত্রী স্কচটেপ দিয়ে শরীরে লুকিয়ে রেখেছিল। পরে নারী কর্মকর্তা দ্বারা ওই নারীর শরীর তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করেন। এর মূল্য প্রায় ১.৩৫ কোটি টাকা।

বন্দর শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক রোকসানা বেগম ঢাকার ওয়ারীর মানিকনগরের আবুল হোসাইনের মেয়ে। তার পাসপোর্ট নম্বর ডিজে ০৪৯৯২১৯।

 

Share





Related News

Comments are Closed