মহানায়ক বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশীয় চলচ্চিত্রের মহানায়ক বুলবুল আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান। এ দিনটি বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে তার পরিবার।
বুলবুল আহমেদের ছোট মেয়ে ঐন্দ্রিলা জানান, পারিবারিকভাবে দিনটি শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্য দিয়ে পার করা হবে। আর থাকবে মিলাদ মাহফিল এবং দুস্থ, গরিব ও দুঃখীদের সহায়তা করা। আর তা করা হবে ‘বুলবুল আহমেদ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে। ঐন্দ্রিলা বলেন, বাবা জীবদ্দশায় গরিব, দুঃখী, অসহায় ও এতিমদের নীরবে-নিভৃতে সহযোগিতা করতেন। আমি, আমরা সবাই তাকে অনুসরণ করার চেষ্টা করে যাচ্ছি। আমার আব্বুকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন এই দোয়া চাই সবার কাছে।
এদিকে ‘বুলবুল আহমেদ ফাউন্ডেশন’ থেকে আগামী দিনে আরো নানান পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ঐন্দ্রিলা।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed