হিন্দু মহাজোট নেতার বাসায় হামলাকারী খলিল গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চালিবন্দরে জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক অতিন্দ্র দেবের বাসায় হামলা চালিয়ে তার আড়াই বছর বয়সী নাতনি প্রিয়া দাশকে আহত করার ঘটনায় শুক্রবার সকালে খলিল আহমদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে সিলেট নগরীর ছড়ারপার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি গৌছুল আলম জানান , আটক খলিল গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক অতিন্দ্র দেবের চালিবন্দরের বাসায় হামলা চালায়। হামলাকারী ওই নেতাকে বাসায় না পেয়ে তার আট বছর বয়সী নাতনি প্রিয়া দাশকে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে আহত করে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ থেকে খলিল আহমদকে গ্রেফতার করে। তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানান ওসি।
পুলিশের একটি সূত্র জানায়, গত বছরের এপ্রিলে চালিবন্দরের ভৈরব মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এ মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী খলিল। এ মামলায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন লাভ করে সে। জামিন লাভের পরই সে অতিন্দ্র দেবের বাসায় হামলা চালায়।
শুক্রবার বিকাল ৪টায় এ নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে কোতয়ালী পুলিশ। এ ঘটনায় খলিলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার শাহ ফজলে আজিম পাটোয়ারি।
Related News
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More



Comments are Closed