দিনাজপুরে ঝুঁকিপূর্ণ ঢেপা ব্রিজ যেন মৃত্যুফাঁদ
মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর প্রতিনিধি: জীবনের ঝুঁকি নিয়ে ২৭ বছর ধরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীর ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন পারাপার হচ্ছে। যে কোন সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে পারে অসংখ্য মানুষ।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর শাখা ঢেপা নদী বীরগঞ্জ-দেবীগঞ্জ সড়ক যোগাযোগের একমাত্র পথ। ইংরেজ শাসনামলে খেয়াঘাটের মাধ্যমে গরুরগাড়ি, মহিষেরগাড়ি ও মানুষ পারাপার হয়ে খানসামা বন্দর ও দেবীগঞ্জের বাহাদুর ফেরিঘাট হয়ে নদীপথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে ব্যবসা-বাণিজ্য করত। জনগণের ভোগান্তির কারণে ১৯৫০ সালে তৎকালীন সরকারের সময় ঢেপা নদীতে জেলা পরিষদের অর্থায়নে ৩০ মিটার ব্রিজ নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় পাকসেনারা ওই ব্রিজটি উড়িয়ে দেয়ার শত চেষ্টা করেও ব্যর্থ হয়। ১৯৮৭ সালের ভয়াবহ বন্যায় পঞ্চগড় জেলার জিরো পয়েন্ট থেকে শুরু করে দেশে হাজার হাজার ব্রিজ ধ্বংস হলেও ঢেপা নদীর ব্রিজটি একদিকে হেলে পড়লেও ধ্বংস হয়নি।
ভয়াবহ বন্যার পর থেকে ঢেপা ব্রিজটি পুনর্নির্মাণের দাবি তোলা হয়। এই ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন অসংখ্য বাইসাইকেল, মোটরসাইকেল, রিক্সা-ভ্যান, অটোরিক্সা, ভটভটি, প্রাইভেটকার, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স, মিনিবাস, কোচসহ ভারি যানবাহন চলাচল করে মৃত্যুর ঝুঁকি নিয়ে। ব্রিজটির উপরের অংশে রয়েছে অসংখ্য ভাঙ্গন, যা প্রতিবছর সংস্কার করে চলাচলের ব্যবস্থা করে সড়ক ও জনপথ বিভাগ। মাঝে মধ্যে লোকজনকে ব্রিজটি মাপামাপি করতে দেখা গেলেও আজ পর্যন্ত পুনর্নির্মাণ করা হয়নি।
এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার জানান, বহুবার ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও শুধু আশ্বাস ছাড়া আর কোন কিছুই মেলেনি। এলাকায় জনগনের দাবী, ঢেপা নদীর ব্রিজটি অতি দ্রুত নির্মাণ করা হোক।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed