Main Menu

বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় ভাইস চেয়ারম্যান আহত

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেসহ ৩ জন। রোববার বিকেল ৩টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের সেনারগাঁও নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, তার সহযাত্রী কদরিছ আলী ঠিকাদার ও চালক এখলিছুর রহমানকে প্রথমে উপজেলার কাদিপুরস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর গুরুত্বর আহত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে’ কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, সিলেট থেকে জগন্নাথপুরগামী ভাইস চেয়ারম্যান বিজন কুমার দের প্রাইভেট কার (ঢাকা মেট্টো-খ ১১-৬৫৩৪)’কে পিছন দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি সড়কের পার্শ্বে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জালাল হোসাইন বলেন, গুরুত্বর আহত অবস্থায় ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে’ কে সিলেটে প্রেরণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed