Main Menu

শাবিতে ‘সাস্ট জার্নাল’র অনলাইন কার্যক্রম উদ্বোধন

শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট জার্নাল’র অনলাইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‘সাস্ট জার্নাল’র ১৩তম সভায় এর উদ্বোধন ঘোষণা করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শিক্ষা ও গবেষণায় শাবি দেশের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে উল্লেখ করে উপাচার্য বলেন, সাস্ট জার্নালের অনলাইন সিস্টেম চালু হওয়ার মাধ্যমে এখন থেকে গবেষণায় আরো নুতন দ্বার উন্মুক্ত হলো। এর মাধ্যমে জার্নাল প্রকাশনা কার্যক্রমের গতি আরো বৃদ্ধি পাবে বলে তিনি প্রত্যাশা করেন।

সাস্ট জার্নালের সম্পাদক অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এ সভায় জার্নাল সম্পাদনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed