সিলেট শপকিপার সিটিতে পরিনত হয়েছে : অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন আমার শৈশব কৈশরের এক সময়ের সিলেট এখন আর নেই। মানুষ বাড়ার সাথে সাথে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ ইত্যাদির কারনে আজ সিলেট শপকিপার সিটিতে পরিনত হয়েছে। যেখানে ৪টি বাড়ি সেখানে ১টি শপিং সেন্টার। মন্ত্রী বলেন, এখনো সুযোগ আছে সুন্দর, পরিচ্ছন্ন, পরিকল্পিত আদর্শ নগর গড়ে তোলার। এক্ষেত্রে বিশেষ বিশেষ সমস্যা যেগুলো আছে তা চিহ্নিত করে পর্যায়ক্রমে দ্রæত ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও আন্তরিকতা প্রয়োজন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বেঙ্গল ফাউন্ডেশনের আগামীর সিলেট নিয়ে উপস্থাপিত পরিকল্পনায় অর্থমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
৮ জুলাই শনিবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আগামীর সিলেট, স্বপ্ন পুরণের সিলেট’ বিনির্মাণের লক্ষ্যে বেঙ্গল ফাউন্ডেশনের কারিগরী সহায়তায় হযরত শাহপরাণ (র.) মাজার গেইট সংলগ্ন এলাকার সুন্দর্য্যবর্ধন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন অর্থমন্ত্রী। সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামীর সিলেট নিয়ে বেঙ্গল ফাউন্ডেশনের প্রস্তুতকৃত একটি পরিকল্পনা প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থাপন করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী খালেদ আশরাফঅনুষ্ঠানে উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আবদুল মোমন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাও ইউনিয়ন চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মখলিছুর রহমান, মাসুম আহমদ চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, হাটখোলা ইউনিয়ন চেয়ারম্যান মো: আজির উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed