নিখোঁজ ইলিয়াসের স্ত্রীকে লন্ডন যেতে বাধা
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনাকে লন্ডন যেতে দেওয়া হয়নি। রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন যেতে চেয়েছিলেন। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘রোববার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাহসিনা রুশদি লুনার লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয়- যেতে দেওয়া হবে না, উপরের নিষেধ রয়েছে। এতে লুনার লন্ডন যাত্রা বাতিল হয়ে যায়।’
লুনার বরাত দিয়ে শায়রুল কবির আরো বলেন, ‘এই দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এ উপলক্ষে সেখানে আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল লুনার।’
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী ও লুনা দম্পতির তিন সন্তানের মধ্যে বড় ছেলে এই আবরার। তিনি লন্ডনে লেখাপড়া করছেন।
এই দম্পতির ছোট ছেলে লাবিব যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনির্ভাসিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আর সবার ছোট মেয়ে এখন অষ্টম শ্রেণিতে পড়ছে।
সিলেট জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ-
বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনাকে যুক্তরাজ্য যেতে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- ছেলের গ্রাজ্যুয়েশন সমাবর্তনে যোগ দিতে যাওয়ার প্রাক্কালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে ইলিয়াস আলীর স্ত্রীকে আটকে দেওয়া থেকেই সরকারের ফ্যাসীবাদী ও অমানবিক আচরণের প্রমাণ পাওয়া যায়। এ থেকে প্রমাণিত হয় দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নেই ও মানবাধিকার নেই। এধরনের ঘৃন্য কর্মকান্ড থেকে সরকারকে সরে আসার আহŸান জানান তারা।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed