সাংবাদিক সাকি’র বড় ভাইয়ের ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি এবং সিলেট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকী’র বড় ভাই আব্দুল হাই (মাশহুদ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ রবিবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর।
আজ বাদ জোহর গ্রামের বাড়ি সুনমাগঞ্জ জেলার ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। তিনি ঈদ উল ফিতরের পর দিন হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed